মালদাঃ– মাছ ধরতে গিয়ে মৃত ২ মৎস্যজীবী, ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি এলাকায়। এলাকা সুত্রে জানাযায়, গত শনিবার বেলা দুটো নাগাদ এলাকায় দুই মৎস্যজীবী প্রতিদিনের মতো এদিনও দুপুর বেলা বেরিয়েছিলেন মাছ ধরতে। এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে রয়েছে রামডোল নামে এক বিলে। সেখানেই দুই মৎস্যজীবী মাছ ধরার সময় বন্যা জল বাড়তে ইলেকট্রিক তার নিচু হয়ে গিয়েছে, তার দেখতে না পেয়ে হয় তো শক খেয়ে মারা যায়। ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মত্ব বিএসএফ জওয়ান হঠাৎই বিকেল চারটা টা নাগাদ দেখে বিলের মধ্যে এক নৌকাতে থাকা দুই মৎস্যজীবী ইলেকট্রিক শক খেয়ে পরে রয়েছে জলের মধ্যে। তড়িঘড়ি তার ক্যাম্পে ফোন করে সেখান থেকে অরো জওয়ান ছুটে আসে সেখানে ইলেকট্রনিক অফিসে ফোন করে ইলেকট্রনিক সার্ভিস অফ করে দেহটি উদ্ধার করার চেষ্টা করে। খবর দেওয়া হয় হবিবপুর থানায় খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ছুটে আসে বিএসএফ হবিবপুর থানার পুলিশ যৌথ উদ্যোগ সহ এলাকার বাসিন্দা সহ যোগিতায় ডুবুরি নামিয়ে ওই দেহটি দুটি উদ্ধার করার চেষ্টা করা হয়। গত শনিবার সন্ধ্যা নেমে পড়েতেই দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ রবিবার সকাল বেলা আবার শুরু হয় দেহ উদ্ধার কাজ অনেক চেষ্টা করার পরে প্রায় আটটা নাগাদ দেহদুটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায় দুই জনের নাম রাম বিলাস চৌধুরী(৩৯) অপর জনের নাম যাদব হালদার(৪০) পেশায় দুজনে মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্ভর করে কলায়বাড়ি এলাকায় তাদের বাড়ি মৃতদেহটি উদ্ধার করে বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”