মালদা- মহিলাদের কটূক্তি করার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন ওই প্রতিবাদী। তার বা হাঁটুতে গুলি লাগে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাজোল থানা এলাকায়। খবর পেয়ে ছুটে আসে বামনগোলা ও গাজোল থানার পুলিশ। দুষ্কৃতীরা ঘটনার পর বামনগোলা থানার দিকে পালায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। চাঞ্চল্যকর ঘটনাটি গাজোল ব্লকের রানীগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের শালুকা ডোবা এলাকার। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম রঞ্জিত বৈদ্য(৪৬)। ওই এলাকাতেই বাড়ি তাঁর। জানা গেছে, সোমবার দুপুরের দিকে সংশ্লিষ্ট এলাকার গাজোল-পাকুয়া রাজ্য সড়কের ব্রিজের কাছে বসে কয়েকজন মহিলা মিলে পাট ছাড়ানোর কাজ করছিলেন। কয়েকজন চাষিও পাট ছাড়ানোর কাজ করছিলেন। ওই সময় বাইকে করে ৩ অপরিচিত যুবক সেখানে এসে দাঁড়ায়। মহিলাদের পাট ছাড়াতে দেখে ওই সমাজবিরোধীরা ওই মহিলাদের কটূক্তি করতে থাকে। মহিলাদের উত্ত্যক্ত করছে দেখে প্রতিবাদ করে রঞ্জিত। তারপর বচসা শুরু হয় দু পক্ষের মধ্যে। এই অবস্থায় ৩ দুষ্কৃতী পটেক থেকে রিভলভার বার করে সঙ্গে সঙ্গে। তাদের মধ্যে একজন রঞ্জিতকে উদ্দেশ্য করে গুলি চালায়। গুলি লাগে তাঁর বাঁ হাঁটুতে। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে স্থানীয়রা। পুলিশ দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”