নিউজ ডেক্সঃ মহরমের দিনে মর্মান্তিক দুর্ঘটনা। যুদ্ধের মহড়া করতে গিয়ে প্রাণ গেল এক কেতুগ্রামের (Ketugram) যুবকের। কারবালা যুদ্ধের স্মৃতি তুলে ধরতে রাস্তায় নেমে নকল লড়াইয়ের প্রদর্শন করা হয় মহরমে। লাঠি, ছুরি নিয়ে নকল যুদ্ধে নামেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। সেই নকল লড়াই করতে গিয়েই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। এদিন কেতুগ্রামের আনখোনা গ্রামের ১৮ বছরের এক যুবক শায়রুল সেখ। শহিদ হাসান-হুসেনের লড়াইকে স্মরণ করতে নকল লাঠি, ছুরি নিয়ে শরীরে আঘাত করছিলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। আচমকাই শায়রুলের হাতের একটি ছুরি ঢুকে যায় তার তলপেটে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে শায়রুল।
আরো পড়ুন- China-Taiwan News: তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চিন, দাবি তাইওয়ানের বিদেশমন্ত্রীর

প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় শরীর ভেসে যাচ্ছিল রক্তে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ধ্রুব দাস বলেন,” ঘটনাটি খুব মর্মান্তিক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” চিকিৎসকরা জানান, ধারালো ছুরি শরীরে ঢুকে ফুসফুস এফোড়-ওফোড় হয়ে যায়। সেই কারণেই এই পরিণতি। যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

গ্রামবাসীদের দাবি, গ্রামের অন্যান্যদের সঙ্গে সেও শোভাযাত্রায় অংশ নেয়। তাজিয়া নিয়ে সেও বের হয় গ্রামের মসজিদের উদ্দেশ্যে। শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের অধিকাংশ ছিল যুবক। লাঠি খেলা, তরোয়াল খোলার পাশাপাশি বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে নিজেদের শরীরে আঘাত করছিলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। আচমকাই ঘটে যায় ওই দুর্ঘটনা।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”