মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে মা সারদাকে খুঁজে পেয়েছিলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) নির্মল মাজি (Nirmal Maji)। সোমবার এক অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে আজকের দিনের সারদাদেবীর সঙ্গে তুলনা করেছিলেন। এ নিছক আবেগের বশেই নয়, নিজের মন্তব্যের পক্ষে যুক্তিও দিয়েছিলেন বিধায়ক। তাঁর সেই মন্তব্যে এবার ক্ষোভপ্রকাশ করল বেলুড় মঠ (Belur Math)। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারদাদেবীর তুলনা করে ‘জনৈক’ রাজনৈতিক ব্যক্তিত্ব মঠের অগনিত ভক্তের হৃদয়ে আঘাত করেছেন। যা বলা হয়েছে, তার কোনও প্রামাণ্য নথি নেই। এমনই মন্তব্য করেছেন বেলুড় মঠের সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। এহেন বিতর্কমূলক ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ”এ ধরনের মন্তব্য তালজ্ঞানহীন, অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়।” এই পরিস্থিতিতে নিজের বক্তব্যের সমর্থনে সাফাই দিলেন নির্মল। বিতর্ক হলেও, নিজের বক্তব্যে অনড় তৃণমূলের এই চিকিৎসক নেতা।
আরো পড়ুন- ২ বছর পর ফের মাহেশের রথযাত্রা, কড়া নিরাপত্তা
বৃহস্পতিবার সেই টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি মনে করি এই শতাব্দীতে আমার কাছে মা সারদা, সিস্টার নিবেদিতা, মাদার টেরিজা, আমার চেতনা-চৈতন্য-আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়।’’
কোথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে মা সারদা তুলনীয়?
তা-ও উল্লেখ করে তৃণমূল বিধায়ক বলেন, ‘‘মা সারদা নেতৃত্ব দিয়েছিলেন একঝাঁক তরুণ, মহাপ্রাণ, মহাজীবন মঠের শিষ্যদের। তাঁদের দিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। আমার ঘরের দুর্গা, আমার মা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও দেখি মা সারদাকে, মাদার টেরিজাকে, সিস্টার নিবেদিতাকে।’’ তাঁর কথায়, ঠিক একই ভাবে একঝাঁক কর্মযোগী, যুবক-ছাত্র-কিছু মধ্যবয়স্ক লোককে নিয়ে, বাংলার দরিদ্র মানুষ, গ্রামের গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা। আর সে কারণেই তিনি ‘সকল ধর্ম-সম্প্রদায়ের মানুষের কাছে মাতৃরূপে পূজিত হন।’

কেন তিনি ওই কথা বলছেন তাও জানিয়েছেন টিভি চ্যানেলে দেওয়া ওই সাক্ষাৎকারে। তাঁকে দাক্ষিণাত্যের এক আধ্যাত্মিক পুরুষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছেন মা সারদা। কে সেই আধ্যাত্মিক পুরুষ তা তিনি জানাননি। কারণ তিনি আর বিতর্কে যেতে চান না। তাঁর কথায়, ‘‘এক জন আধ্যাত্মিক পুরুষ আমাকে এই কথা বলেছেন। আমি তাঁকে বিশ্বাস করি। এটা গল্প নয়, অনুভূতি। আমি তো মা সারদাকে দেখেনি আর মঠের যিনি বলছেন তিনিও দেখেননি।’’,

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন