রানিনগরঃ শান্তিপূর্ণ ভোটের দাবিতে বারবার সরব হয়েছে বিরোধীরা। মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে কোনও গন্ডগোল হবে না বলে আশ্বাস দিয়েছিল শাসক দলও। কিন্তু, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনই জায়গায় জায়গায় অশান্তি। দল বেঁধে বামকর্মী সমর্থকরা মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় আক্রমণ করে বাইক বাহিনী। পাল্টা প্রতিরোধে অবশ্য বাইক ফেলে পালান আক্রমণকারীরা। বামেদের অভিযোগ, আক্রমণকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে যাওয়ার প্রথম দিনেই শাসক শিবিরের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কিন্তু শুক্রবার এই ঘটনার কিছু ক্ষণের মধ্যেই শুরু হয় বাম এবং তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধ। ঘটনাস্থল মুর্শিদাবাদ রানিনগর বিডিও অফিস চত্বর। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন- ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল! মঞ্চ ঠিক করতে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুরে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বাইক বাহিনীর অতর্কিত আক্রমণে সিপিএম কর্মীরা পালিয়ে যান। এর কিছু ক্ষণের মধ্যে শুরু হয় পাল্টা আক্রমণ। যে মোটর বাইকে করে এসে তাঁদের উপর আক্রমণ করা হয়েছিল সেগুলি ভাঙচুর করেন সিপিএম কর্মীরা। দু’পক্ষের সংঘর্ষে কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বামেদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে তাঁদের বেশ কয়েক জন কর্মী জখম হয়েছেন। আহতদের গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

এই ঘটনা নিয়ে সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘‘মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন বাম নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ততা দেখে ভয় পেয়েছে তৃণমূল। তাই এই আক্রমণ। তবে এ বার শুধু মার খাওয়া নয়, প্রতিরোধও হবে।’’ যদিও সব দায় অস্বীকার করেছে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি শাওনি সিংহ রায় বলেন, ‘‘তৃণমূল বিশ্বাস করে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের মতামত নিয়ে নির্বাচিত হতে হবে। তাই বিরোধীদের আক্রমণের কোনও প্রশ্নই নেই।’’ তাঁর কটাক্ষ, ‘‘লোকজন নেই বলে নাটক করে প্রাসঙ্গিক হতে চাইছে বামেরা।’’

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন