অতনু ঘোষ, পূর্ব বর্ধমান ; বিধানসভা ভোটের নির্ঘণ্ট ও প্রকাশ শুধু সময়ের অপেক্ষা। বিধানসভা ভোট কে সামনে রেখে ডান বাম সকল রাজনৈতিক দল ভোট প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়।
এদিকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বাংলায় আসছে ভোট প্রচারে। অনেকে নেতা বিধায়করা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। কিন্তু এসব কে পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসক দল তা কয়েক দিন আগেই পূর্ব বর্ধমানের জনসভা থেকে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।
এবারের বিধানসভা ভোটে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর বলে মনে করছে শাসক বিরোধী সকল রাজনৈতিক দল। গত 11 ই ফেব্রুয়ারি রাজ্যে এসেছিলেন অমিত শাহ, মতুয়াদের মন জয় করতে তিনি ঠাকুরনগরে জনসভা করেন। ঠিক তার একদিন পরেই পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার মেমারির পারিজাত নগরে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির এর বাৎসরিক অনুষ্ঠানে অতিথি হয়ে এলেন ঠাকুরবাড়ির বড়মার প্রতিনিধি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর।
গত 11 জানুয়ারি অমিত শাহ ঠাকুরনগরে এসে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে ঠাকুর দর্শন করেননি এবং মতুয়াদের মাঝে এসে একবারের জন্য হরিবোল না বলে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় কটাক্ষ করতে ছাড়লেন না মমতা বালা ঠাকুর এবং CAA নিয়েও সুর চড়ান তিনি।
এদিন মমতা বালা ঠাকুর কে কাছে পেয়ে,পূর্ব প্রতিশ্রুতি মতো অনেক জনকল্যাণমূলক কাজ এখন পর্যন্ত না হওয়ায় ক্ষোভ দেখান পারিজাতনগর বাসী। মমতা বালা ঠাকুর মঞ্চে উপস্থিত স্থানীয় নেতৃত্ব এর কাছে জানতে চান কেনো কাজ হয়নি? স্থানীয় নেতৃত্ব কাজ হয়ে যায় বলে আশ্বাস দেন উপস্থিত পারিজাতনগরের বাসিন্দাদের এবং আজকের এই অরাজনৈতিক মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করায় ক্ষমা প্রার্থনা করেছেন এলাকাবাসীদের কাছে।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী,সহ পৌর প্রশাসক সুপ্রিয় সামন্ত, সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনিক ব্যক্তিবর্গবৃন্দ।
এদিন মমতা বালা ঠাকুর রসুলপুরে রোড শো করে মহেশ ডাঙ্গা ক্যাম্পে জনসভা করেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”