দেশেজুড়ে করোনা আতঙ্কের জেরে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আর আগামী মঙ্গলবারই শেষ হচ্ছে ২১ দিনের লকডাউনের সময়। কিন্তু দেশজুড়ে দিন দিন করোনার সংক্রমনের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আরো আগামী দুই সপ্তাহ লকডাউন ঘোষণা করতে পারে প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই অনেকগুলি রাজ্য আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাদের রাজ্যে লকডাউন ঘোষণা করেছেন। আর এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর ভাষণে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন এর সময়সীমা বাড়াতে পারেন প্রধানমন্ত্রী।
গত শনিবারই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি ও মতামত জানতে চান প্রধানমন্ত্রী। সূত্রের খবর সেই বৈঠকে অনেকগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানান। আর সেখান থেকেই জানা গিয়েছে বাড়তে চলেছে লকডাউনের সময়সীমা। প্রধানমন্ত্রী জানিয়েছেন জীবিকার সাথে জীবনও অনেক গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কেন্দ্রে তরফে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”