বাংলা হান্ট ডেক্সঃ করোনা কে সামাল দিতে হিমশিম খাচ্ছে গোটা দেশ, তার ওপর নতুন উৎপত্তি ব্ল্যাক ফাঙ্গাস। তবে সেই রোগের ওষুধ কোথায়, হাহাকার দেশজুড়ে, কেন্দ্র সেই ওষুধের জোগান দিচ্ছে না। সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, টিকার দু’টি ডোজের মাঝের ব্যবধান বারবার বদলানো নিয়েও সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
আরো পড়ুন- পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত গৃহবন্দী থাকবেন ৪ নেতা, সিদ্ধান্ত আদালতের
দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে হাজির ছিলেন বেশকিছু রাজ্যের জেলাশাসকেরাও। ভারচুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে, সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, “কোথা থেকে একটা ব্ল্যাক ফাঙ্গাস এসেছে, ইতিমধ্যে রাজস্থান একে মহামারী ঘোষণা করেছে। আমাদের রাজ্যে চারজনের দেহে এই রোগের হদিশ মিলেছে। এগুলো নিয়ে কথা বলার দরকার ছিল।” মুখ্যমন্ত্রীর আক্ষেপ এ নিয়ে একটি কথাও বলতে দেওয়া হয়নি তাকে বৈঠকে। এদিন সকালে রাজ্যের স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, রাজ্যের ৬ জনের দেহে ব্ল্যাক ফাঙ্গাসের অস্তিত্ব মিলেছে। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধ দেওয়া হবে তা পাওয়া যাচ্ছে না। এগুলি কেন্দ্রের ভান্ডারে থাকে। কেন্দ্রের এই ভূমিকা কোভিড পরিস্থিতিতে আরও সংকট তৈরি করছে বলে মত বাংলার মুখ্যমন্ত্রীর।
অন্যদিকে, কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করা হয়েছে। এর আগেও এই মেয়াদ বাড়ানো হয়েছিল। কেন্দ্রের বারবার সিদ্ধান্ত বদল নিয়েও সরব বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “টিকার জোগান নেই বলে বারবার এই টিকার মাঝের ব্যবধান বাড়ানো হচ্ছে। এই পরিবর্তনের পিছনে কি কোনও বৈজ্ঞানিক মতামত আছে, নাকি এমনিই এই ব্যবধান বাড়ানো হচ্ছে। ভেবেছিলাম আজ প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইব কিন্তু কিছুই হল না।”

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”