মালদা: একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ বেশ সরগরম। সর্বত্র চলছে ভোটের প্রচার, আলোচনা, সমালোচনা। মালদাতেও তার ছাপ পড়েছে। আবার ভোটের সম্মুখে মালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ গাজীউদ্দিন (৫৬)।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সূত্রে জানা যায়, ধৃত মোহাম্মদ গাজী উদ্দিনের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কাতলামারি গ্রামে। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ গাজীউদ্দিনকে গতকাল রাতে আটক করে পুলিশ। তার বাড়ি থেকে পুলিশ একটি দুই নলা বন্দুক ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করে পুলিশ।

মোহাম্মদ গাজী উদ্দিনকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মহামান্য আদালত গাজীকে তিনদিনের জন্য পুলিশের হেফাজতের নির্দেশ দেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানিয়েছেন, “অস্ত্র উদ্ধারের ঘটনার সম্পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ। ইতিপূর্বে ২০১৬ সালে কাতলামারি গ্রামের একটি বড় গন্ডগোলের ঘটনাতেও মোহাম্মদ গাজী উদ্দিনের সম্পৃক্ততা ছিল।” এদিকে ভোটের আগে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের এই তৎপরতা স্থানীয় মানুষের কাছে প্রশংসা পাচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোন রকম নাশকতা ও বিশৃঙ্খলা এড়ানোর জন্য সম্ভাব্য সবরকম চেষ্টা করছে পুলিশ।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”