বাপ্পাই দত্ত; লকডাউন এর জেরে স্বরূপনগর ব্লকের চারঘাট পঞ্চায়েতের অন্তর্গত দিয়ারা, দরগাপাড়া, ব্রাহ্মণপাড়া ,ভূমিতলা, গড়পাড়া , দাসপাড়া সমগ্র অঞ্চল জুড়ে আজ ভারত সেবা সংঘের পক্ষ থেকে প্রায় ২ হাজারের বেশি মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। ভারত সেবা সংঘের মহারাজ ‘শ্রী সুভাষ জী ‘ জানান জীব সেবা ও মানব সেবা করাই হলো আমাদের পরম ধর্ম। আর সেই আদর্শকে মেনে লকডাউনের এই কঠিনতম পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এছাড়া বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত সরুপনগর তথা চারঘাটে মাননীয় ভৈরব মিত্র , সুরজিৎ চক্রবর্তী, তারক রায়, দেবাশীষ দফাদার, বিরাজ চৌধুরী, তারক রায়,কার্তিক দাস এবং অন্যান্য বিশিষ্টজনের তত্ত্বাবধানে বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত সেবা সংঘের সাথে।
ভারত সেবা সংঘ এই বিপদের দিনে যেভাবে মানুষের পাশে এসে অভাবনীয় ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে তার জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানায় এলাকা বাসি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন