গোটা বিশ্ব যখন করোনা আতঙ্কে ভুগছে তখন সামনে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। ভারতে দুই প্রজাতির বাদুরের শরীরে মিলেছে করোনাভাইরাস। সম্প্রতি এমনই এক তথ্য জানিয়েছেন আইসিএমআর-এর গবেষকরা।
ভারতে প্রায় ১১৭ প্রজাতির বাদুর দেখা যায়। তার মধ্যে আবার ১০০ টি উপপ্রজাতির সন্ধানও পাওয়া গিয়েছে। এদের মধ্যে বেশ কিছু বাদুড় রোগের জীবাণু বহন করে। এর আগেও বাদুড়ের শরীর থেকে নিপা, ইবোলা, হেনড্রা, মারবার্গ ও জলাতঙ্ক সৃষ্টিকারী ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে।
এদের মধ্যে বেশ কিছু রোগ আবার বিশ্বে মহামারী রূপ নিয়েছে। বিশ্বের বেশ কিছু বিজ্ঞানী ইতিমধ্যে বাদুর কে করোনা ভাইরাসের জীবাণু বহনকারী হিসেবে চিহ্নিত করেছে।
গত ১৩ এপ্রিল ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, ‘বাদুড়ের দেহে করোনাভাইরাসের সন্ধান করতে আমরা ২০১৮ ও ২০১৯ সালে পি. মেডিয়াস ও রুসেটাস প্রজাতির বাদুড়দের বেছে নিই ভারতের বিভিন্ন রাজ্য থেকে।
জানা গিয়েচে, কেরালা, কর্নাটক, চণ্ডীগড়, গুজরাট, ওডিশা, পঞ্জাব ও তেলাঙ্গনা থেকে Pteropus spp. প্রজাতির বাদুড়ের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করে দেখা যায়, বাদুড়ের দেহ থেকে সংগহীত সোয়্যাবে ৯৩.৬৯% থেকে ৯৩.৯০% করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।
দেখা গেছে দুই প্রজাতির বাদুড় মিলিয়ে প্রায় ২৫ টি বাদুড়ের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাসের উপস্থিতি।
অন্যদিকে চীনের উনান শহরের গুহায় থাকা বাদুরের শরীরেও নাকি করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”