মালদা,৮ জানুয়ারি : ভবঘুরে শিশুদের স্কুলমুখী করার উদ্যোগ নিল জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার দুপুর বারোটা নাগাদ মালদা রেলওয়ে চাইল্ড লাইনের সহযোগিতায় এবং জেলা পুলিশের উদ্যোগে মালদা রেল স্টেশনে ভবঘুরে শিশুদের নিয়ে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প এর আয়োজন করা হয়।। সেখানে ভবঘুরে শিশুদের স্কুল মুখে করার জন্য উদ্যোগ নেওয়া হয়। এর পাশাপাশি শিশুদের শীত বস্ত্র প্রদান এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী তুলে দেন মালদা জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, আরপিএফ আইসি মহাশ্বেতা মাইতি, জিআরপি আইসি ভাস্কর প্রধান,স্টেশন ম্যানেজার দিলীপ চৌহান সহ অন্যান্যরা।
পুলিশ সুপার অলক রাজোরিয়া জানান, স্টেশন এর আশেপাশে অনেক সরকারি স্কুল রয়েছে। সেই স্কুলগুলিতে পড়াশোনার পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রয়েছে। তাই ওই শিশুগুলিকে স্কুলমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”