বালুরঘাট ৭ এপ্রিল; করোনার মত দুসময়ে জনগনের কল্যানার্থে বালুরঘাটের প্রাচীন জাগ্রত বুড়িকালি মাতাকে ভক্তদের দান করা ৫০ হাজার টাকার অর্থ রাশি মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করলো বুড়ি কালিমাতা পুজো কমিটি।
বালুরঘাট শহরের প্রাচীন বুড়ি কালি মাতা পুজো সারা বছর ধরেই হয়ে থাকে। তবে বিশেষ কয়েকটি তিথি যেমন শ্যামা পুজোর দিন, বাংলা বছরের শেষ দিন ও নববর্ষের প্রথম দিন অতি জাগজমক ভাবে পুজো হয়ে থাকে এই মায়ের মন্দিরে। ভক্ত সমাগম ও কম হয়না। বছরের পর বছর ধরে চলে আসা এই মায়ের পুজোতে তাই ভক্তদের প্রনামী ও দানের পরিমানও পড়ে থাকে বেশ ভালই। এবার ভক্তদের দানের অর্থরাশি মায়ের সন্তানদের কল্যানার্থেই কাজে লাগানোর সিদ্ধান্ত নিল বালুরঘাটের বুড়ি কালি মাতা পুজো কমিটি। আজ বালুরঘাটে জেলা শাসকের দপ্তরে গিয়ে মন্দির কমিটির পক্ষে জেলা শাসক নিখিল নির্মলের হাতে ৫০ হাজার টাকার চেক খানি তুলে দেন কমিটির পক্ষে বালুরঘাটের প্রাক্তন বিধায়ক শংকর চক্রবর্তী।
এরপাশাপাশি করোনা নিয়ে চলা লকডাউনের বিধি মেনে এবারের চৈত্র সক্রান্তির পুজো ও নববর্ষের পুজো নিয়ম রক্ষার্থে পুজো সারার ও সিদ্ধান্ত গ্রহন করেছে পুজো কমিটি। সেখানে শুধু হাতে গোনা পুজোর লোক ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবেনা।আম ভক্তদের প্রবেশ নিষেধ। যদিও লকডাউন ঘোষনার পর থেকেই মন্দির জনসাধারন ও ভক্তদের জন্য বন্ধ রাখা হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”