বাংলা হান্ট ডেস্ক; বড়দিনকে হাতিয়ার করে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারে নামলো বালুরঘাট থানার ট্রাফিক পুলিশ। পাশাপাশি বড়দিনের আনন্দে গা ভাসিয়ে মোটরসাইকেল আরোহীরা যাতে করোনাকে উপেক্ষা করে মাস্ক ব্যবহারে অনীহা না দেখায় সে ব্যাপারেও আজ মোটরসাইকেল আরোহীদের চকলেট উপহার দিয়ে পথে নেমে সচেতন করে বালুরঘাট থানার ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা।

শুক্রবার বালুরঘাট থানার ট্রাফিক বিভাগের পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মীরা বড়দিনের রাস্তায় সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে নামেন। বেপোরয়া বাইক চালকদের হেলমেট পড়ে চালানো যে আবশ্যিক সে নিয়ে তাদের সচেতনতার পাঠ দেবার পাশাপাশি করোনার অতিমারির কারনে মাস্ক পড়ে মোটর সাইকেল চালানো ও যে আবশ্যিক সে নিয়ে সচেতন করেন।

পথে নেমে যে সব আরোহী হেলমেট ও মাস্ক ছাড়া মোটর সাইকেল চালাচ্ছিলেন তাদের মাস্ক ও হেলমেট পড়ার আবশ্যিকতা সচেতন করবার জন্য চকলেট উপহার দিয়ে এবারের মত সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ বিভাগের আধিকারিকরা।

দুর্ঘটনা এড়াতে পথসুরক্ষায় রাজ্য সরকার চালু করে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প। এবার তার সাথে করোনার অতিমারির কারনে যোগ হয়েছে মাস্ক পড়া আবশ্যিক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”