মদের নেশা কমাতে ভাং এবং গাঁজা প্রচলনে উৎসাহ দেওয়া হোক; এমনই দাবি করলেন ছত্তীসগঢ়ের এক বিজেপি বিধায়ক। নাম, কৃষ্ণমূর্তি বাঁধি (Krishnamurti Bandhi) । বিধায়কের আরও দাবি, যাঁরা ভাং বা গাঁজা খেয়ে নেশা করেন তাঁরা খুন, ধর্ষণ বা রাহাজানির মতো অপরাধও কম করেন।
আরো পড়ুন- জুয়ার আড্ডায় হানা দিয়ে ৫ জন জুয়াড়িকে গ্রেফতার করল মালদহের চাঁচল থানার পুলিশ
শাসকদল কংগ্রেসের মদ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন মস্তুরির বিধায়ক। গোটা বিষয়টি বিধানসভাতেও তুলতে চান বলে জানান তিনি। তাঁর বক্তব্য, নিজের বিধানসভা এলাকায় আলোচনার সময় তাঁকে জানানো হয় যে, মদ্যপান খুন, ধর্ষণ কিংবা বিবাদের মতো ঘটনার জন্য দায়ী। অ্যালকোহল রোধের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির উচিত কী ভাবে গাঁজা ও ভাঙের দিকে এগিয়ে যাওয়া যায়, তা ভেবে দেখা। তাঁর মতে যাঁরা নেশা করতেই চান, তাঁদের মদের বদলে গাঁজা কিংবা ভাং দেওয়া হোক। তবে গোটা বিষয়টিই তাঁর ব্যক্তিগত মত বলে জানিয়েছেন তিনি।

বিজেপি বিধায়কের এ হেন মন্তব্যের পর আক্রমণে নেমেছে শাসকদল কংগ্রেস। তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও। রবিবার দিল্লি থেকে ফেরার পথে কটাক্ষের সুরে তিনি বলেন, ‘‘১০ গ্রাম গাঁজা খুঁজতে সারা মুম্বই ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি, আর বিজেপির প্রবীণ নেতা গাঁজা খাওয়ার পরামর্শ দিচ্ছেন।’’ দেশে গাঁজা চালু করার ইচ্ছে থাকলে তাঁর আগে কেন্দ্রের কাছে দাবি জানানো উচিত বলেও মন্তব্য করেন বাঘেল।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”