রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকি বার বার আইন শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ শাসক নেতা অর্জুন সিং। এক সময় বিজেপিতে চলে গিয়েছিলেন তৃণমূল ছেড়ে। পরে আবার পুরনো দলেই প্রত্যাবর্তন হয়েছে তার। ব্যারাকপুরে সোনার দোকানে ভর সন্ধ্যায় কীভাবে চললো গুলি তা নিয়ে উঠছে প্রশ্ন। চল্লিশ কেজির ভুঁড়ি নিয়ে যারা হাঁটতেই পারে না তারা কীভাব অপরাধীদের ধরবে তা নিয়ে পুলিশকে নিশানা করেছেন অর্জুন। রাজ্যের এহেন আইনশৃঙ্খলায় যে দলের ক্ষতি হচ্ছে তা স্বীকার করে নেন ব্যারাকপুরের সাংসদ। দলকে বিষয়টি না জানানোর কিছু নেই বলেও করেন মন্তব্য। ঘটনায় দুঃখ প্রকাস করেছেন তিনি। পরিস্থিতি দেখে পুলিশের ভূমিকা ঠিক নেই বলেই মনে করছেন তিনি। আগে পুলিশকে দেখলে অপরাধীরা ভয় পেত কিন্তু এখন পুলিশ অপরাধীদের ধরতে ব্য়র্থ বলে সুর চড়ান তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”