করোনা, লাদাখ এবং জ্বালানি মূল্যবৃদ্ধির অভিযোগে একের পর এক বিজেপিকে আক্রমণ চালিয়েছে কংগ্রেস তথা গান্ধী পরিবারের বর্তমান সদস্যরা। গত কয়েক মাস ধরে একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিশানা করে সমালোচনা করেন রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী। বিজেপি পার্টির সাথে চীনের কমিউনিস্ট পার্টির আঁতাত সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করে কংগ্রেস।
তার মধ্যেই এবার কেন্দ্র সরকারের বড় পদক্ষেপ, কংগ্রেস পরিবারের তিনটি ট্রাস্টের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি এবং বেআইনিভাবে কাজ চালানোর অভিযোগে তদন্ত শুরু করল স্বরাষ্ট্রমন্ত্রক। এই তিনটি ট্রাস্ট হল রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এবং রাজীব গান্ধী ফাউন্ডেশন। স্বরাষ্ট্রমন্ত্রক দাবি করে, এই ট্রাস্টগুলি কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন বড়োসড়ো আর্থিক দুর্নীতি করেছে । আয়কর আইন, বিদেশি বিনিয়োগ আইন এবং আর্থিক প্রতারণা আইনের মতো একাধিক স্পর্শকাতর’ আইন ভঙ্গ করে ট্রাস্ট গুলি । তাই তদন্ত করার জন্য উচ্চতর কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির হেড করা হয়েছে ইডির স্পেশাল ডিরেক্টরকে এবং সিবিআই আধিকারিকদের তদন্তে শামিল করা হয়েছে।
MHA sets up inter-ministerial committee to coordinate investigations into violation of various legal provisions of PMLA, Income Tax Act, FCRA etc by Rajiv Gandhi Foundation, Rajiv Gandhi Charitable Trust & Indira Gandhi Memorial Trust.
Spl. Dir of ED will head the committee.
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) July 8, 2020
যদিও কংগ্রেসের তরফ থেকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। ওই ট্রাস্ট গুলির যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব রয়েছে এবং আইন মেনেই লেনদেন করা হয়েছে বলে দাবি করে কংগ্রেস।
তাছাড়া বিজেপি অভিযোগ করে, ২০০৫-২০০৬ সালে চীনা দূতাবাস থেকে আর্থিক অনুদান পায় রাজীব গান্ধী ফাউন্ডেশন। তার বিনিময় কংগ্রেস সরকার চীনের সঙ্গে ‘রিজিওনাল কম্প্রেহেন্সিভ ইকনোমিক পার্টনারশিপ ‘(RCEP) চুক্তি স্বাক্ষর করে। কংগ্রেস চীনের সঙ্গে ওই চুক্তি স্বাক্ষর করার ফলে ভারতের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করে বিজেপি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন