অতনু ঘোষ ও সত্যনারায়ন শিকদারের রিপোর্ট, পূর্ব বর্ধমান; বর্ধমান শহরে খাগড়া গড়ের বোমা তৈরীর কারখানা ও বোমা ব্লাস্ট খবরের শিরোনামে উঠেছে অনেকদিন আগেই। এবার আবার সেই বর্ধমান শহরে বোমার আঘাতে মৃত্যু হল এক শিশুর এবং আর এক শিশু গুরুতর আহত অবস্থায় ভর্তি বর্ধমান মেডিকেল কলেজে।
ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে তত। বিভিন্ন রাজনৈতিক দল তাদের পেশি শক্তি প্রদর্শনে মত্ত। এর ফলে বেঘোরে প্রাণ হারাচ্ছেন নিষ্পাপ শিশু থেকে সাধারণ মানুষ।
এদিন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সুভাষপল্লী এলাকার রসিকপুরে।। স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা এখানে বোম রেখেছিলো তা বোঝা যাচ্ছে না ।এদিন সকালে দুটি শিশু খেলার সময় মাটি খুরছিলো সেখান থেকে একটি বলের মতো জিনিস পায় সেটাতে হাত দিতেই বিস্ফোরক হয়। বোমের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর নাম শেখ আফরোজ। আহত হয় আর এক শিশু শেখ ইব্রাহিম। ঘটনাস্থলে পৌঁছেছে বর্ধমান থানার আইসি পিন্টু সাহা ,জেলা পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী ,ডি এস পি হেড কোয়ার্টার সৌভিক পাত্র,নাশকতা দমন শাখার একটি দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধ্যান চালায় আরও বোমা মজুত রয়েছি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ চারদিক পুলিশ ব্যারিকেট দিয়ে ঘিরে রেখেছে ঘটনাস্থল। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। স্থানীয়দের অনুমান, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে বোম ছোড়া হয়েছিলো, তার বলি হলো একটি নিঃস্পাপ শিশু।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”