রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ; নিকাশি বেহাল, রাস্তায় জল জমে পাকা রাস্তা ডুবে গিয়েছে ফুট খানেক জলের নীচে। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের আন্দুল বেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢালায় রাস্তার উপর প্রায় দেড়শো মিটার রাস্তা জলে ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী-সহ এলাকার গ্রামবাসীরা। প্রতিবাদে আজ স্থানীয় বাসিন্দারা সহ অঞ্চল কংগ্রেস নেতৃত্ব মাছ ধরা জাল ফেলে বিক্ষোভ দেখান।
ওই রাস্তা দিয়ে অটোরিকশা, টাক্সি-সহ বিভিন্ন গাড়িতে করে প্রতিদিন গ্রামের বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার বাসিন্দা যাতায়াত করেন। বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় বর্ষায় নিকাশি ব্যবস্থা বেহাল, পরপর দু’টি বর্ষায় চরম ভোগান্তির শিকার হয়েছেন বাসিন্দারা। অভিযোগ রাস্তায় জল নিকাশি ব্যবস্থার দাবি জানিয়ে ব্লক প্রশাসনের কাছে দরবার করেও কোনও লাভ হয়নি। চলতি বছর বর্ষার শুরু থেকেই ওই রাস্তার উপর জল জমতে থাকে। মুর্শিদাবাদ জেলাপরিষদের সভাধিপতিকে জানিয়ে কোন লাভ হয়নি বলে জানান এলাকাবাসী ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”