বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টি থামতেই কলকাতায় কমে গেল তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে, বাংলায় আবার আবহওয়া বদলের সম্ভাবনা। জেলায় জেলায় শীতের পারফর্ম্যান্স থাকবে তুঙ্গে।
বৃহস্পতিবার প্রায় সারাদিন জুড়ে দক্ষিণের বিভিন্ন জেলায় দেখা গেছে মেঘলা আকাশ। ফলে, দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরো পড়ুন- পর্যটকদের জন্য সুখবর! দীঘা যাওয়া নিয়ে বড় খবর দিল রেল

হাওয়া অফিস জানিয়েছে যে, আপাতত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে।
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে গাঢ় কুয়াশা দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের পরিস্থিতি একই থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পঙের পার্বত্য অঞ্চলগুলিতে আকাশ মেঘলা থাকতে পারে, তার সঙ্গে তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই আপাতত আগামি কয়েকদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন