নয়াদিল্লি ; বুধবারই ভারতে আসছে ৫ রাফাল যুদ্ধবিমান। যা নিয়ে রীতিমত সাজো সাজো রব আম্বালা বায়ু সেনা ঘাঁটিতে। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সেখানে।
ইতিমধ্যে বায়ুসেনার তরফেই জানানো হয়েছে, আম্বালা এয়ার ফোর্স স্টেশনের ৩ কিলোমিটার জুড়ে কোন ড্রোন উড়ানো যাবে না। কেউ এই নিয়ম ভাঙলেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই ৫ রাফাল যুদ্ধবিমান সোমবারই ফ্রান্সের মিরিনিয়াক এয়ারবেস থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। টানা ৭ ঘন্টা উড়ানে এরপর আবুধাবির আল ডফরা এয়ারবাসে অবতরণ করে। সেখান থেকে জ্বালানি নিয়ে এবং সমস্ত টেকনিক্যাল পরীক্ষা করে বুধবার ফের ভারতের উদ্দেশ্যে রওনা দেবে ফাইটার জেট গুলি। ৭ হাজার ৩৬৪ কিলোমিটার পথ অতিক্রম করে বুধবার এই রাফেল বিমান গুলি বায়ুসেনার আম্বালা এয়ারবেসে পৌঁছাবে। সেখানে ‘গোল্ডেন অ্যারে’ ১৭ নাম্বার স্কোয়াডেনের অন্তর্ভুক্ত করা হবে পাঁচটি রাফালকে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় পাইলট রাই এই যুদ্ধবিমান গুলিকে উড়িয়ে দেশে নিয়ে আসছে।
ফ্রান্সের যুদ্ধবিমান নির্মাণকারী সংস্থা দাসোঁর কাছ থেকে মোট ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনে ভারত। এর মধ্যে ৫ টি রাফাল জেট ভারতে পাঠানো হচ্ছে।
এই রাফাল বিমান গুলি পরমাণু অস্ত্র সহ যেকোনো ধরনের সামরিক অস্ত্র বহনে সক্ষম। এই রাফাল বিমানগুলির সঙ্গে যুক্ত থাকবে অত্যাধুনিক HAMMMER মিসাইল। যা ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরে যে কোন বস্তুকে আঘাত করতে সক্ষম। এছাড়া এই রাফাল বিমান গুলিতে থাকবে মিটিওর ও SCALP মিসাইল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”