বালুরঘাট ১৩ জুলাই ; বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো ১০ বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকাজুড়ে।সোমবার ঘটনাটি ঘটেছে কুশমন্ডি থানার পানিশালা এলাকায়।
পুলিশ জানিয়েছে মৃত ওই শিশুর নাম দ্বীপেশ সরকার (১০) বাড়ি কুশমন্ডি থানার পানিশালা এলাকায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে খবর পানিশালা এলাকার বাসিন্দা কমল সরকার পেশায় একজন কৃষক। তার বাড়িতে রয়েছে স্ত্রী পুত্র ও এক মেয়ে। জানা গেছে সোমবার সকালে ছেলে দ্বিপেশ ঘরের খাটে শুয়ে ছিল সেই সময় তার পায়ে বিষাক্ত কিছু কামড় দিলে যন্ত্রনায় চিৎকার করে ওঠে শিশু। তার পরেই পরিবারের লোকজন তাকে নিয়ে যায় কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আশা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই ওই শিশুকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকা জুড়ে। ঘটনার পরে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো ঘটনার শুরু করেছে।এই বিষয়ে মৃত ওই শিশুর এক আত্মীয়ই জানিয়েছেন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন