বাংলা হান্ট ডেস্ক ; বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে ফেলল রাশিয়া। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আনল রাশিয়া। এ বিষয়ে মঙ্গলই ছাড়পত্র দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার খুব শিগগিরই বাজারে আস্তে চলেছে করোনা ভ্যাকসিন।
এদিন একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান ‘আজ (মঙ্গলবার) সকালে করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন রেজিস্টার হয়েছে। আমার এক মেয়ের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে, বলা যেতে পারে সেও এই গবেষণার অংশগ্রহণ করেছে”।
নির্ধারিত সময়ের একদিন আগে অর্থাৎ ১১ ই আগস্টের মধ্যে ভ্যাকসিন তৈরীর কাজ করে ফেলল রাশিয়া। ইতিমধ্যেই কয়েক কোটি ভ্যাকসিন বানিয়ে ফেলেছে রাশিয়া। সেই ভ্যাকসিন গুলি খুব তাড়াতাড়ি দেশের মানুষের কাছে পৌঁছে দিতে তৎপর মস্কো।
রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই ভ্যাকসিন। প্রথম ধাপে এই ভ্যাকসিন ১৬০০ জনের ওপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন রুশ চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের দাবি এই ভ্যাকসিন প্রয়োগে মানুষের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে সক্ষম।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”