বালুরঘাট ২৬ মে ; একটি বিরল আকৃতির বাছুরের জন্ম কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের শেরপুর এলাকায়। জানা যায় জন্ম হওয়া বাছুরটি তিনটি চোখ, চারটি মুখ গহ্বর , দুটি জিহ্বা ও চারটি নাসারন্ধ বিশিষ্ট ।
সোমবার, রাত্রে শেরপুর এলাকার বাসিন্দা প্রহ্লাদ পালের বাড়িতে বিরল আকৃতি’র বাছুরটি জন্ম নেয়। বিরল আকৃতির বাছুর জন্ম নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হই চই পড়ে যায়। মঙ্গলবার সকাল থেকে জন্ম হওয়া বিরল আকৃতির বাছুরটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক জনতা ছুটে আসে প্রহ্লাদ সরকারের বাড়িতে। এলাকাবাসীরা জানান, অঙ্গ প্রত্যঙ্গ গুলি স্বাভাবিক আকারের না হওয়ার ফলে জন্মের পর থেকেই মাথা উচু করে দাঁড়াতে এবং দুধ পান করতে পারছেনা বাছুরটি ।
এই বিরল আকৃতির বাছুরটির জন্মের পেছনে এলাকার কিছু কিছু ধর্মপ্রাণ মানুষ ঐশ্বরিক কারনকে দায়ী করেছেন , যদিও চিকিৎসা শাস্ত্র মতে সাধারনত জেনেটিক্যাল সমস্যার কারনে এই ধরনের বাছুরের জন্ম হয়ে থাকে। বৈজ্ঞানিক ভাষায় একে (Congenital Malformation) বলে, বলে জানা গেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”