ইসলামপুর ৭ এপ্রিল; বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১৪- ১৫ টি বাড়ি। ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের সুজালি গ্রামপঞ্চায়েতের কুচিলা গ্রামে। ভয়াবহ এই আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের সুজালি গ্রামপঞ্চায়েতের কুচিলা গ্রামের বাসিন্দা মহম্মদ হাসিমুদ্দিনের বাড়িতে খড়ের গাদায় আচমকাই আগুন লেগে যায়। ওই আগুন দেখে আশপাশ থেকে ছুটে আসে মানুষেরা। আগুন শিখা দ্রুত ছড়িয়ে পরে ১৪-১৫ টি বাড়িতে। আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ির আসবাবপত্র। স্থানীয় মানুষেরা চেষ্টা করেও ওই আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। এই আগুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের প্রাথমিক অনুমান রান্না করার সময় উনুনের আগুন থেকেই কোনওভাবে বাড়িতে থাকা খড়ের গাদায় আগুন লেগে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”