নববর্ষে দিনে নোভেল করোনায় পরিস্থিতিতে দুঃস্থ বিড়ি শ্রমিকদের পাশে দাঁড়ালো আর এস এস প্রভাবিত শিক্ষক সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘ।
মঙ্গলবার সকালে মালদার কালিয়াচক ৩নং ব্লকের চরসুজাপুর গ্রামের ১৫০ জন বিড়ি শ্রমিকের পরিবারের হাতে তারা তুলে দিল আগামী এক সপ্তাহের খাদ্যদ্রব্য। স্থানীয় বিড়ি শ্রমিকদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় দুরবস্থার সম্মুখীন হতে হচ্ছিল তাদের। সেই পরিস্থিতিতে এই সহায়তা তাদের মুখে হাসি যুগিয়েছে। বিভিন্ন পরিস্থিতিতে ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তার হাত বাড়িয়েছে এই সংগঠন। বর্তমান পরিস্থিতিতেও পিছিয়ে নেই তারা। মালদা জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে তারা তাদের সেবা কাজ চালাবে বলে স্থির করেছে। আজ ছিল তার প্রথম দিন। এই সহায়তা কাজে উপস্থিত ছিলেন এই সংগঠনের রাজ্য সহসম্পাদক উজ্জ্বল কুমার তালুকদার, মালদা জেলা সভাপতি দেবব্রত মিশ্র, জেলা সাধারণ সম্পাদক মিঠুন মন্ডল সহ জেলার বিভিন্ন নেতৃবর্গ।
বিডিও কালিয়াচক ৩ নং ব্লক ও সদর মহকুমাশাসক মালদা এই সেবা কাজে সর্বোত ভাবে সহায়তা প্রদান করেছেন। এই সংগঠনের রাজ্য ও জেলা নেতৃবর্গ তাই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”