অমিত শাহের ভার্চুয়াল সবার দু’দিন পরেই জাঙ্গিপাড়া ব্লকে বিজেপির গড়ে ভাঙ্গন। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে ২০০ টি পরিবারের প্রায় ১০০০ জন বিজেপি কর্মী ও নেতৃত্ব বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে।
জঙ্গিপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্রের নেতৃত্বে, জঙ্গিপাড়ার বিধায়ক ‘স্নেহাশিস চক্রবর্তী’ ও জেলা সভাপতি ‘দিলীপ যাদবের’ উপস্থিতিতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হয় বিজেপি কর্মীদের হাতে।
সম্প্রতি তারা রশিদপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল। কিন্তু করোনা আবহে ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে বিজেপি নেতাদের দেখা যায়নি কোন গ্রামে। বিজেপির তরফে মেলেনি কোন ত্রাণ সামগ্রী। তাই বিজেপি দলের নেতাদের ওপর আর আস্থা না থাকায় পুনরায় তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানিয়েছেন তারা।
এদিন জেলা সভাপতি ‘দিলীপ যাদব’ জানান ২০২১ এ বিজেপি বাংলায় ক্ষমতায় আসার জন্য যে প্রচার শুরু করেছে তাতে কোন লাভ হবে না। তিনি আরো বলেন রাজ্যে বিজেপির অপপ্রচার করলেও রাজ্যের মানুষ উন্নয়নের পক্ষে মমতা ব্যানার্জিকেই ভোট দেবেন।
পাশাপাশি বিধায়ক ‘স্নেহাশিস চক্রবর্তী’ বলেন “জঙ্গিপাড়া ব্লকে উন্নয়নের সবকটি প্রকল্পের আওতায় আনা হয়েছে গ্রামের মানুষজনকে। ব্লকের প্রতিটি পঞ্চায়েতে ১০০ দিনের কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। কৃষি থেকে গ্রামীন ক্ষুদ্র শিল্পের জোয়ার আনা হয়েছে। ফলে মানুষের আস্থা আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর”। তিনি আরো বলেন উন্নয়নে নিরিখে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে এবং বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে অবদান, তা দেখে বাংলার মানুষ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”