পূর্ব বর্ধমান, অতনু ঘোষ; সামনেই বিধানসভা নির্বাচন আর তার ঠিক আগে শাসক থেকে বিরোধী দল সকলেই নেমে পড়েছে লড়াইয়ের ময়দানে।
গত 22 শে জানুয়ারি মিছিল করেছিল বিজেপি। বিজেপির মিছিলের পাল্টা মিছিল করে জবাব দিল তৃণমূল কংগ্রেস। এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার মেমারি কলেজ মোড় থেকে বামুনপাড়া মোড় পর্যন্ত পাল্টা মিছিল করে তৃণমূল। মিছিলে নেতৃত্বে ছিলেন মেমারি বিধানসভার তৃণমূল নেতৃত্ব। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার, মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম,মেমারি 1 নম্বর ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য্য,যুব সভাপতি জিতেন্দ্র সিং,মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি অচিন্ত্য চ্যাটার্জি ও যুব সভাপতি সৌরভ সাঁতরা সহ সকল নেতৃত্ব।

এই মিছিলকে বিজেপির পাল্টা বলতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষের প্রতিবাদ মিছিল। আজকের মিছিলে বিভিন্ন অঞ্চল থেকে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক পা মেলান, এমনকি শারীরিকভাবে অক্ষম তৃণমূলের কর্মী সমর্থকও এই মিছিলে অংশগ্রহণ করেন।মহিলা কর্মী সমর্থক এর উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। কয়েক ঘণ্টার এই মিছিল মেমারি শহরকে পুরোপুরিভাবে স্তব্ধ করে দেয়।
স্বপন দেবনাথ তার বক্তব্যে বলেন যে “আমাদের মিছিলে বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হয় না, স্থানীয় তৃণমুল সমর্থকেরাই আজকের মিছিল কে পরিপূর্ণ রূপ দিয়েছে।”
বিজেপির মিছিলের পর তৃণমূলের পাল্টা মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং এদিনের মিছিলের মাধ্যমেও ফের সাংগঠনিক শক্তি ও জনমতের ভিত্তি আরো একবার প্রদর্শন করে বিজেপিকে দেখেয়ে দিলো যে মেমারির জমিনে তাদের অবস্থান খুবই নগন্য বলে ধারণা করছেন পর্যবেক্ষক মহল ৷
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”