বাংলাহান্ট ডেস্কঃ চাকরি ফেরতের দাবি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা সরকার। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে তাঁকে।
গত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন যাতে ববিতা সরকারের চাকরি বাতিল করা হয়। ববিতার সেই চাকরি পান অনামিকা রায় নামে মামলাকারী। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ববিতা।
শিক্ষিকা হিসেবে কাজ শুরু করলেও অনিশ্চয়তার মুখে ছিল ববিতার চাকরি। মেখলিগঞ্জের ববিতার চাকরি অবৈধ। তাঁর অ্যাকাডেমিক স্কোর কম। তা বাতিল করা হোক, এই দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন তাঁরই এক প্রতিযোগী অনামিকা রায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটি ওঠে। শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায় ববিতা সরকারের মতোই চাকরিপ্রার্থী।
আরো পড়ুন- Madhyamik Results 2023: ১৯ মে মাধ্যমিকের ফল প্রকাশ, কোথায়-কীভাবে দেখবেন রেজাল্ট? জানুন
সম্প্রতি জানা যায়, ববিতার অ্যাকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের এই ‘ভুলে’র জন্য ববিতা চাকরি পেয়েছেন। তার আগে অবশ্য রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি বাতিল হওয়ায় ববিতা সেই স্কুলে সেই শিক্ষিকার পদেই কাজে যোগ দিতে পেরেছিলেন। এমনকী অঙ্কিতাকে এতদিনের বেতনও ফেরত দিতে হয়েছে।
ওই মামলার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহেই স্কুল সার্ভিস কমিশনকে ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ববিতাকে ১৫ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেয় আদালত। জুনের প্রথম সপ্তাহের মধ্যে দুই কিস্তিতে সুদ-সহ ১৫ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ দেন বিচারপতি। ‘ভুল করেছিলেন ববিতাই’, মন্তব্য করে আদালত। তবে বেতন বাবদ পাওয়া টাকা ফেরাতে হবে না ববিতাকে। গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সদ্য চাকরিহারা ববিতা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”