মালদাঃ বিএসএফের গুলিতে জখম হলেন এক বাংলাদেশি পাচারকারী। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদা জেলার হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাঙলডাঙ্গা ও ইটাঘাঁটি গ্রামের মাঝে। তবে বৃহস্পতিবার দুপুরে গুলিতে জখম ওই পাচারকারীকে উদ্ধার করে বিএসএফ প্রথমে বুলবুলচন্ডী আরএনরায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই যুবকের নাম ইউসুফ আহমেদ (২৫)। তার বাড়ি বাংলাদেশের গোমস্তাপুর থানার রুকুন্দিপুর গ্রামে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বা পায়ে গুলি লেগেছে। বিএসএফের দাবি, বুধবার গভীর রাতে একদল পাচারকারী নাঙ্গলডাঙ্গা ও ইটাঘাঁটির মাঝের সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল। সে সময় বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে। অভিযোগ, পাচারকারীদের একাংশ বিএসএফকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়লে বিএসএফ পাল্টা গুলি চালালে ওই পাচারকারী জখম হন। বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”