উদ্ধার কচ্ছপ নিজেদের হেফাজতে নিয়েছে বনদপ্তর
বালুরঘাট, ১৬ অক্টোবর— বছরের বিভিন্ন সময়ে রাজ্য জুড়ে একাধিক জায়গায় কচ্ছপ উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। পাচারকারী এবং অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ ও বন দফতরের কর্মীরা। এবারের লকডাউন পরিস্থিতিতেও কচ্ছপ উদ্ধার হল বালুরঘাটের রেলস্টেশন এলাকায়। কিন্তু কোন চোরাকারবারি বা অবৈধ ব্যবসায়ীর কাছ থেকে নয়। বালুরঘাট স্টেশনে রেল লাইন ধরে টহলদারি করার সময় একটি কচ্ছপ উদ্ধার করেন আরপিএফ প্রদীপ কুমার দে।
যদিও প্রথমে রেললাইনের ওপর ওই কচ্ছপটি দেখতে পান প্রাতঃভ্রমণ কারী এক ব্যক্তি রঞ্জিত দত্ত। সেখান থেকে কচ্ছপটি উদ্ধার করে স্টেশনে আনেন আরপিএফ প্রদীপ কুমার দে। এই ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যায়।
বন দফতরের কর্মীদের মতে, “স্থানীয় পুকুরগুলিতে যেকোনোভাবে চলে এসেছিল কচ্ছপটি। সেখান থেকেই রেললাইনে উঠে আসতে পারে”
আরপিএফ প্রদীপ কুমার দে জানিয়েছেন, প্রতিদিন তিনি রেললাইন ধরে নজরদারি করেন। এদিন আশ্চর্যজনকভাবে রেললাইনের ওপর একটি কচ্ছপ উঠে আসে। সেটাকে উদ্ধার করে স্টেশনে নিয়ে গিয়ে রাখেন। বন দফতরের কর্মীরা এলে তাদের হাতে কচ্ছপটি তুলে দিয়েছেন তিনি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন