নিজস্ব সংবাদদাতা,মালদাঃ– আগামী ২০২১ বিধানসভা কে সামনে রেখে এখন থেকে ময়দানে নেমে পড়েছে বামনগোলা ব্লক বিজেপি। বামনগোলা ব্লক বিজেপির পক্ষ থেকে এদিন বামনগোলায় নালাগোলায় অস্থায়ীভাবে ভারতীয় জনতা পার্টি অফিস উদ্বোধন করা হয়। আজ সকাল ১১টায় নালাগোলা বাসস্ট্যান্ডে নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এদিন ভারতের জনতা পার্টির মালদা জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল প্রথমে নারকেল ফাটিয়ে ফিতে কেটে ওই দলীয় কার্যালয় উদ্বোধন করেন। শেষে দলীয় পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন। এদিন দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, হবিপুর বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু, বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি উৎপল সরকার, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদিব রায়, জেলা পরিষদের মেম্বার বীণা কীর্তনীয়া,বামনগোলাzp1 মন্ডল এর সভাপতি হিমাংশু মন্ডল,zp2 মন্ডল সভাপতি অমিত ঘোষ ছাড়াও বিজেপির বিভিন্ন কর্মী কার্য কর্তারা এদিন উপস্থিত ছিলেন। এ দলীয় কার্যালয় হওয়াতে খুশি সকলে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”