মহারাষ্ট্রে নতুন করে বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যেই একাধিক ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়েছে Omicron Variant। এবার মুম্বইয়ে জারি করা হল ২ দিনের লকডাউন।
ফের ফিরছে করোনার ভয়াবহ দিন? নতুন করে মুম্বইতে লকডাউন (Mumbai Lockdown) জারি হওয়ায় এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। জানা গিয়েছে, Omicron সংক্রমণ রুখতে মুম্বইতে দু’দিনের জন্য জারি করা হয়েছে লকডাউন। শনি ও রবিবার মুম্বইয়ে জারি থাকবে ১৪৪ ধারা। এই দু’দিন কোনও জমায়েত করা যাবে না। রয়েছে একাধিক কড়া বিধিনিষেধ।
গত ২৪ ঘণ্টায় মুম্বইতে নতুন করে করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তিনজন। পরিসংখ্যান বলছে মহারাষ্ট্রে মোট Omicron আক্রান্তের সংখ্যা ১৭। তাদের মধ্যে রয়েছে সাড়ে তিন বছরের এক শিশুও। এরপরই মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশের তরফে জারি করা হয়েছে বিধিনিষেধ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মুম্বই কমিশনারেট এলাকার বাসিন্দাদের এই দু’দিনে বাড়ির বাইরে বেরোনো এবং যানবাহন চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনি এবং রবিবার এই গাইডলাইন মানতে হবে নাগরিকদের। সংক্রমণে রাশ টানতে অমরাবতী, মালেগাও এবং নান্দেদে যে ধরণের বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেখানেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুম্বই প্রশাসন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”