সম্প্রতি হাওড়ার নিশ্চিন্দায় দুই রাজমিস্ত্রির সঙ্গে দুই বধূর বাড়ি ছেড়ে পালানোর খবর আলোড়ন ফেলেছিল। এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল উত্তর ২৪ পরগনার বাগদায়। এ বার দুই টোটোচালকের সঙ্গে পালালেন একই পরিবারের দুই বধূ। এই ঘটনার জেরে বাগদা থানার আন্দুলপোতা ও সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুই বধূকে বাড়ি ফিরে আসার আবেদন করেছেন তাঁদের শ্বশুর।
স্থানীয় সূত্রে খবর, দুই টোটোচালকের নাম বিশ্বজিৎ মণ্ডল এবং শিবু মজুমদার। সিন্দ্রানি এলাকায় তাঁরা টোটো চালান। টোটো চালানোর পাশাপাশি ওই এলাকায় শিবুর একটি চালের দোকানও রয়েছে। টোটোয় চলাফেরার সূত্রেই পাল বাড়ির মেজো বউ মিঠু পাল ও ছোট বউ পবিত্রা পালের সঙ্গে তাঁদের পরিচয় ঘটে। সেই পরিচিতিই ধীরে ধীরে প্রণয়ের সম্পর্কে গড়ায় বলে দাবি স্থানীয়দের।
বাড়ির দুই বউ ঘর ছাড়ার পর তাঁদের শ্বশুর তথা গৃহকর্তা শিবপদ পাল জানান, তাঁর বড় ছেলে পরিবার নিয়ে বাইরে থাকেন৷ মেজো ও ছোট ছেলে পুণেতে একটি নির্মাণ সংস্থায় কাজ করেন৷ ২২ বছর আগে মিঠুর সঙ্গে মেজো ছেলের বিয়ে হয়েছিল। তাঁদের দুই ছেলেও রয়েছে। ছোট পবিত্রার রয়েছে পাঁচ বছরের এক সন্তান।
পরিবার সূত্রেই খবর, শনিবার বিকেলে ননদের বাড়ি যাচ্ছেন বলে বেরিয়েছিলেন দুই বধূ। নিজের ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন পবিত্রা। সঙ্গে সোনারগয়না আর কিছু টাকাপয়সাও তাঁরা নিয়ে গিয়েছেন বলে দাবি। এই ঘটনার পরেই স্থানীয় পঞ্চায়েত ও থানার দ্বারস্থ হয়েছেন শিবপদ। তিনি জানান, বধূরা ফিরে তাঁদের মেনে নেবেন তিনি।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন