মালদা , ১২ সেপ্টেম্বর; ভারত-বাংলাদেশ সীমান্তের ইংরেজ বাজার থানার মহদীপুর এলাকার ওপারে চোরাই মোটর বাইক পাচার করার অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি চোরাই মোটর বাইক। যদিও এই ঘটনায় পুলিশি অভিযানের আগাম আঁচ পেয়ে ওই পাচারকারীদের সাথে যুক্ত থাকা আরো তিন থেকে চার জন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গিয়েছে। ওই অভিযুক্তদের ইতিমধ্যে খোঁজ শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর সেতু এলাকায়। এই এলাকা থেকে সামান্য দূরে রয়েছে মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত। আর সেই সীমান্ত দিয়ে ওপারে মোটরবাইক গুলি চোরা পথে পাচার করা হতো বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন