করোনা মোকাবেলায় তৎপর রাজ্য প্রশাসন। করোনা জেরে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন। বন্ধ রেল পরিষেবা। বন্ধ গণপরিবহন ব্যবস্থা। এই পরিস্থিতিতে চাপ বাড়ছে রাজ্যের কোষাগারের। সেই কারণে এবার সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। নেট ব্যাঙ্কিং কিংবা অ্যাপের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানালেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন এতদিন লকডাউন এর ফলে রাজ্যের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি। এই অবস্থায় রাজ্যকে বিপুল পরিমাণ আর্থিক ঋণ শোধ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছিলাম কিন্তু তারা করেনি। সমস্ত ব্যবসা বন্ধ, দোকানপাট বন্ধ, লোকের কাছে পয়সা নেই। চাপ বাড়ছে রাজ্যের কোষাগারে। এই অবস্থায় রাজ্যে আমরা একটা আপৎকালীন ত্রাণ তহবিল করেছি, কেউ চাইলে সহযোগিতা করতে পারেন। ব্যাংক একাউন্ট নাম্বার হল 628005501339, আর IFSC কোড নাম্বার হলো ICICI0006280, তিনি আরো বলেন এই তহবিলে শুধু আর্থিক সহযোগিতায় নয়, আপনারা চাইলে জিনিসপত্রও দিতে পারবেন। করোনা মোকাবেলায় তিনি আজ একটি টেস্ট কন্ট্রোল রুমও চালু করেন। তার টোল ফ্রি নাম্বার হল 1070 এবং ল্যান্ডলাইন নাম্বার 033-22143526।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”