বালুরঘাট, ৩০ জুলাই ; সক্রমনে ফের রেকর্ড দক্ষিন দিনাজপুরে। একদিনে করোনাতে ৫৭ জন আক্রান্তের হদিস মিলল এই জেলায়।পাশাপাশি বাড়ছে সুস্থতাও।সংক্রামিতদের মধ্যে ব্যাংককর্মী, সরকারি বাসকর্মী, পুলিশকর্মী, স্বাস্থ্যকর্মী রয়েছেন।তবে আক্রান্তদের অধিকাংশেরই কোন ট্রাভেল হিস্ট্রি নেই ও তাঁরা উপসর্গহীন বলে জানা গিয়েছে। এদিনের ৫৭ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৩০ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে ৭৯৮ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। নতুন সংক্রমিতদের সেফ হাউজে এনে চিকিৎসা প্রক্রিয়া শুরু করা হয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, গত ২৮ জুলাই আক্রান্তদের সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজের ভিআরডিএলে পাঠানো হয়েছিল। এদিন রাতে সেখান থেকে রিপোর্ট এলে দেখা যায়, ৫৭জনের রিপোর্ট পজিটিভ।
আজ মালদা থেকে আসা রিপোর্টের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে যে ৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে দেখা যাচ্ছে তাদের মধ্যে জেলা সদর শহর বালুরঘাটেই সংক্রামিত হয়েছেন ১২ জন।এই ১২ জন শহরের এই সব এলাকার বাসিন্দা বলে জানা গেছে , বালুরঘাটর পাওয়ার হাউস, পতিরাম, চকভৃগু, পুলিশ লাইন এলাকা, পরানপুর ও পাগলিগঞ্জ, নামাবঙ্গি এলাকার। এছাড়াও উত্তরবঙ্গ সরকারি পরিবহনের কর্মীরা যেমন রয়েছেন তেমনই বেলতলা পার্ক, পুলিশ লাইন এলাকা, কামালপুর গোপালবাটি, নারায়ণপুর ঘাটকালি, বড়া, হিলি মোড়, খাদিমপুর স্কুলপাড়া, খাদিমপুর মাস্টারপাড়া, শান্তিকলোনি, পাগলিগঞ্জ ও বাউল এলাকার বলে জানা গিয়েছে।এছাড়াও বালুরঘাট গ্রামীণ এলাকায় ১০ জন, বংশিহারীতে ২ জন, গঙ্গারামপুর শহরে ১ জন ও গংগারামপুর গ্রামীন এলাকায় ১১ জন, কুশমণ্ডিতে ৯ জন, হিলিতে ৬ জন ও হরিরামপুরে ৩ জন, তপন ৩ জন সংক্রামিত হয়েছেন।
যদিও এই নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের তরফে কোন মন্তব্য করা হয়নি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”