দক্ষিণ ২৪ পরগনা লক্ষীকান্তপুরের বাসিন্দা বছর ৪৬ এর যুবক সুভাষ হালদারের প্রায় ৫ বছর আগে জটিল রোগ ধরা পড়ে।তার লিভারে সিস্ট ধরা পড়ে। তখন তাকে ডাক্তাররা লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেয় । সফল অস্ত্রপচারের মাধ্যমে ডাক্তাররা তখন সুভাষের স্ত্রীর লিভারের একাংশ প্রতিস্থাপন করা হয় সুভাষের লিভারে।
অস্ত্রোপচার পরবর্তী কিছু বছর ভালো থাকলেও পুনরায় তার লিভারের সমস্যা দেখা দেয়। পরিবারের লোকজন ফের তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসে। ডাক্তাররা পরীক্ষা করে দেখে, সুভাষের লিভার ক্রমশ সরু হয়ে আসছে।
SSKM এর ডাক্তাররা ERCP ও PTBD পদ্ধতির মাধ্যমে পৃথকভাবে ৪ বার এই সমস্যা মেটানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই এই সমস্যার সমাধান হচ্ছিলনা।
ERCP ও PTBD কে মিশিয়ে “রদেভু” পদ্ধতিতে খুব কম কাটাছেঁড়া করে এই অস্ত্রোপচারটি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বাইরে থেকে ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ও ভেতর থেকে গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিস্টরা মিলে দুই দিক দিয়ে দুটি তার নিয়ে গিয়ে যেখানটাতে ব্লকটি হয়েছে সে ব্লকের মধ্যে একটি বেলুন ফুলিয়ে, ব্লকটিকে খুলে দিয়ে তার মধ্যে একটি আর্টিফিশিয়াল পাইপ দিয়ে দেওয়া হয়। যার ফলে ব্লক টি সম্পূর্ণভাবে খুলে গিয়েছে।
SSKM এ অভিনব কায়দায় অস্ত্রোপচারে এই প্রথম।সুভাষকে আপাতত কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে এবং সে পুরোপুরি সুস্থ হওয়ার পর ছুটি দেওয়া হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”