প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা। সম্প্রতি রাজ্যগুলির প্রাথমিক শিক্ষা নিয়ে তালিকা প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ (ইএসিপি-এম) । তালিকা অনুযায়ী, প্রাথমিক শিক্ষা এবং সংখ্যাতাত্ত্বিক সূচকে দেশের বৃহৎ রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার টুইট করে মমতা জানান, ‘আমরা বৃহত্তর রাজ্যগুলির মধ্যে প্রাথমিক শিক্ষা এবং সংখ্যাতাত্ত্বিক সূচকে প্রথম স্থান অধিকার করেছি। এটা পশ্চিমবঙ্গের জন্য খুবই সুখবর। ‘ শীর্ষস্থান অধিকার করার জন্য তিনি রাজ্যের সমস্ত শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা দফতরের কর্মীদের অবদানের জন্য অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, বৃহত্তর রাজ্যগুলির মধ্যে তালিকায় সবচেয়ে নীচে রয়েছে বিহার। অন্যদিকে, ছোটো রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে কেরালা। যদিও এই তালিকায় সবচেয়ে নীচে রয়েছে বিহারের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড। সাধারণত ১০ বছরের নীচে থাকা শিশুদের শিক্ষার ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়ে থাকে।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু