বালুরঘাট ২৬ জুন ;বিশ্বের বাজারে দাম কম থাকা সত্বেও টানা ১৯ দিন ধরে দেশে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে পথে নামল আর এস পি দলের সবক’টি গন শাখা সংগঠন। শুক্রবার এই নিয়ে বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ দেখায় আর এস পি দলের শাখা সংগঠনের কর্মী সমর্থকেরা। বিক্ষোভ কর্মসুচীর পাশাপাশি তারা জেলা শাসকের দপ্তরে এই প্রতিবাদের বিষয়ে তাদের স্মারকলিপি ও পেশ করবেন বলে জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।
এদিন সামাজিক দুরত্ব বজায় রেখে আর এস পি দলের সব কটি গনসংগঠনের কর্মী সমর্থকেরা এই কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ দেখায়।
এদিকে করোনা আবহে এভাবে কঠিন পরিস্থিতির মধ্যে রোজ রোজ পেট্রোপন্যের দামবৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে সব জিনিষের মুল্যবৃদ্ধির আশঙ্কা করে চিন্তিত মধ্যবিত্ত থেকে নিম্নবৃত্ত মহল।
এই দাম আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছাবে সেটাই ভাবছেন সবাই। করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে প্রায় দুমাস রাস্তাঘাটে গাড়ির যাতায়াত ছিল অনেক কম, ফলে জ্বালানি তেলের দামে খুব একটা প্রভাব পড়েনি। কিন্তু লকডাউন কিছুটা শিথিল হতেই পেট্রোল, ডিজেলের উপর শুল্ক বাড়াচ্ছেন সরকার। যার জের সরাসরি গিয়ে পড়বে খোলা বাজারে জিনিষপত্রের উপর। সব জিনিসের দাম অস্বভাবিক হারে বৃদ্ধি পাবে। যার ফলে সমস্যায় পড়তে হবে মধ্যবিত্ত থেকে নিম্নবৃত সহ সব মহলকেই এমনটাই অভিমত বিক্ষোভকারীদের। আর সেইজন্যই এই বিক্ষোভ কর্মসূচি বলেই জানা যায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”