বালুরঘাট : পুনর্ভবা নদীতে জল বেড়ে যাওয়ায় বন্যার ভ্রুকুটি তপনে। ব্লকের রামপাড়া চাঁচড়া পঞ্চায়েতের হরিতলা এলাকায় বাঁধে ফাটল। রাতভর পাহারা দিয়ে বালির বস্তা ফেলে ভাঙ্গন আটকানোর চেষ্টা বাসিন্দাদের। সব মিলিয়ে আতঙ্ক বাড়ছে এলাকায়। সমগ্র পরিস্থিতির উপর নজর রয়েছে বললেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা।
অনিয়মিত হলেও বিগত কিছুদিন ধরে বৃষ্টির কারণে ক্রমশ জল বাড়ছে পূর্নভবা নদীতে। রবিবার রাতে হঠাৎ করে হরিতলা এলাকার বাঁধে ফাটল দেখা দেয়। ২০১৭ সালে ওই বাঁধ ভেঙ্গে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছিল। যার পরে প্রশাসনের তরফে বোল্ডার দিয়ে ওই বাঁধ বাধানোর কাজ শুরুও হয়েছিল। কিন্তু হঠাৎ করে নদীতে জল বেড়ে যাওয়ায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে এবারও সেই আশঙ্কা করে রাতেই বাঁধ মেরামতের কাজ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় পৌঁছান পঞ্চায়েত সদস্যরাও।
জানা গেছে, হরিপাড়া এলাকার বাঁধ ভাঙলে করদহ, জামালপুর সহ মান্দাপাড়া মৌজার প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। কয়েকশো কৃষকের জমির ফসল নষ্ট হবে বন্যার ফলে। আর এমন আশঙ্কা করি রাতের অন্ধকারেই বাঁধ মেরামতের জন্য ছুটে যায় সকলে। বালির বস্তা ফেলে বাঁধের ফাটল আটকানোর চেষ্টা করে দেন বাসিন্দারা। শুধু তাই নয় রাতভর ওই বাঁধ পাহাড়া দিয়ে গ্রামবাসীদের সুরক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একে অপরকে। যদিও বাঁধের কিছু অংশের ফুটো দিয়ে অল্প অল্প করে জল ঢুকতে শুরু করেছে গ্রামের দিকে। আর যা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন বাসিন্দারা।
এলাকার বাসিন্দা উত্তম রায়, সৌম্য বিশ্বাসরা জানিয়েছেন, নদীতে জল বেড়ে যাওয়ায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। পূর্ব অভিজ্ঞতা থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। যার কারণে রাতের অন্ধকারে সকলে ছুটে গিয়ে বাঁধ মেরামতের কাজে হাত লাগান। এই বাঁধ ভাঙ্গলে আট দশটি গ্রামের ফসলের ক্ষতির পাশাপাশি বিপাকে পড়বেন সাধারণ মানুষরা।
এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা জানিয়েছেন, তিনি বিষয়টি প্রশাসন ও ভিডিওকে জানিয়েছেন। স্থানীয় নেতাদের এলাকায় থেকে নজরদারির জন্য বলা হয়েছে। সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখছে তিনি নিজেও।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”