পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত কিশোর, আহত ১
পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। বৃস্পতিবার ঘটনাটি ঘটেছে জেলার রঘুনাথপুর থানার পুরুলিয়া-বাঁকুড়া রাজ্য সড়কের বিলতোড়া গ্রামের অদূরে। স্থানীয় সূত্রের খবর, ঠেলাগাড়ি করে যাবার সময় একটি ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হন তন্ময় বাউরী ও কর্ণ কৈবর্ত্য। তাঁদের দুজনকে পুলিস রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তন্ময়কে মৃত বলে ঘোষণা করেন। আহত কর্ণ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, তাঁদের বাড়ি নিশ্চিন্দপুর গ্রামে। এদিন আহতের পরিবারের এক আত্মীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর চিকিৎসা শুরু করতে অনেক দেরি করেছেন। এদিকে ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিস। তবে ট্রাক্টরের ড্রাইভার এখনও পলাতক। দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”