রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর্থিক সংকটের জেরে ইয়েস ব্যাংকের নগদ লেনদেনের উপর কড়া বিধিনিষেধ আরোপ করেছে। আগামী এক মাসের জন্য কোনো গ্রাহক ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। এর মধ্যে এখন জানা গেছে, পুরীর জগন্নাথদেবের ৫৪৫ কোটি টাকা আটকে গিয়েছে ইয়েস ব্যাংকে। RBI বিধি অনুযায়ী মন্দির কর্তৃপক্ষ এই অর্থ এখন তুলতে পারবেন না। তাই মাথায় হাত মন্দির কর্তৃপক্ষের ।
সূত্র থেকে জানা যায়, ইয়েস ব্যাংকে পুরীর মন্দিরের ৫৪৫ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে নেই। এই টাকা ফিক্সড ডিপোজিটে রাখা হয়েছে।ফলে বর্তমান পরিস্থিতিতে এই ৫৪৫ কোটি টাকা ফেরত পাওয়া বেশ কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
এই দিকে জানা গেছে, তিরুমালার বেঙ্কটেশ্বর মন্দির কর্তৃপক্ষ ইয়েস ব্যাংকে ১৩০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিটে রেখে ছিলো। কিন্তু তারা গত বছর অক্টোবর মাসেই তুলে নিয়েছিল।
প্রশ্ন উঠছে সামান্য কিছু টাকা সুদ পাওয়ার জন্য কেনো এই বেসরকারি ব্যাংকে টাকা জমা রাখলো মন্দির কর্তৃপক্ষ? তাহলে কি কেউ স্বার্থসিদ্ধির জন্য মন্দিরের এই টাকা জমা রেখেছিলো বেসরকারি এই
ব্যাংকে?

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”