পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে করা মামলা সোমবার সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেওয়ার পর কলকাতা হাই কোর্টে নতুন করে মামলা করল বিজেপি। মঙ্গলবার দুপুর ২টোয় সেই মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের কী মতামত রয়েছে, তা জানাতে সময় লাগবে। তিনি বুধবার সকালে এই মামলার শুনানির আর্জি জানান। এর পরই বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, বুধবার সকাল সাড়ে ১০টায় মামলার শুনানি হবে।
মঙ্গলবার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ত্রিপুরা পুরভোটের প্রসঙ্গে টেনে বলেন, ‘‘ত্রিপুরাতেও পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। কিন্তু সংবাদমাধ্যমে ভোট পরবর্তী হিংসার খবর আমাদের কারও চোখ এড়ায়নি।’’ তাঁর সওয়াল, ‘‘ত্রিপুরার ক্ষেত্রে সেখানকার রাজ্য নির্বাচন কমিশন নিজেই চেয়েছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী চায়নি। উল্টে রাজ্য নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ ভোট করাতে যথেষ্ট তৎপর। পুলিশও তৎপর রয়েছে।’’ প্রসঙ্গত, বিজেপি-র আইনজীবী আদালতে দাবি করেছিলেন, তাদের চার জন প্রার্থীকে মনোনয়ন পেশ করতে বাঁধা দিয়েছে তৃণমূল। অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, চার জনকে প্রার্থী হতে বাঁধা দেওয়ার অভিযোগ করছে বিজেপি। পুলিশকে অভিযোগ করা হলেও তারা কোনও পদক্ষেপ করেনি, এটার কোনও প্রমাণ কি বিজেপি দিতে পেরেছে?
সিনিয়র আইনজীবী এস কে কাপুর বিজেপির হয়ে সওয়াল শুরু করেন মঙ্গলবার। সওয়াল চলাকালীন তিনি জানান, কলকাতা পুলিশের কমিশনারের কাছে বিজেপি অভিযোগ করার পরও কোনও সুরাহা হয়নি। এস কে কাপুরের অভিযোগ, একাধিক অভিযোগ গ্রহণই করছে না পুলিশ।
তিনি জানান, সেই কারণেই সুপ্রিম কোর্টে বিজেপি আবেদন করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের আবেদন করে।বিজেপি প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও আবেদন করেনা সিনিয়র আইনজীবী এস কে কাপুর। এই প্রসঙ্গে বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন, “মাত্র ৪ জন বিজেপি প্রার্থী আবেদন করেছেন। আদালত কি এই ৪ জনের নিরাপত্তার বন্দোবস্ত করবে?” উত্তরে এস কে কাপুর বলেন, “বিজেপি এই মামলা করেছে, তাই বিজেপি সব প্রার্থীর নিরাপত্তা, অর্থাৎ কলকাতা পুরভোটের নিরাপত্তা সুনিশ্চিতের আবেদন জানাচ্ছি আমরা। ”
অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে এই বিষয়ে মন্তব্য করেন, ‘বিজেপির এমন আবেদন বিস্ময়কর’। সেইসঙ্গে তিনি বলেন, ত্রিপুরার পুরভোটের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী (Central Force In WB Civic Poll) চেয়ে আবেদন করে। আমাদের রাজ্য নির্বাচন কমিশন তেমন কোনও আবেদন করেনি, পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”