মালদাঃ-টিউশন যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু পঞ্চম শ্রেণীর পড়ুয়ার।। হরিশ্চন্দ্রপুরের বেজপুরায় টিউশন যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক পঞ্চম শ্রেণীর ছাত্রের। ছাত্রের নাম মোহাম্মদ তারেক (১১) বাবা মোহাম্মদ ইসলাম পেশায় দিনমজুর।এই ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পিকআপ ভ্যানটিকে আটক করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। চালক পলাতক রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে তারিক আনোয়ার এদিন বাড়ি থেক সাইকেল চেপে টিউশনে যাচ্ছিল। মাঝপথে গ্রামীণ সড়কে কনুয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপভ্যান তাঁকে সজোরে ধাক্কা মারলে সেখানেই সাইকেল নিয়ে পড়ে যায়। এবং সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।ঘটনা স্থানে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”