চাকরিজীবীদের অনেকেরই জানা থাকে না যে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থাকলে একটি বিমার সুবিধাও মেলে। কিন্তু অনেকেই সেই বিমার টাকা কে পাবেন, সেই উত্তরাধিকারীর নাম আগে থেকে জানিয়ে রাখেন না। কিন্তু এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) নিয়ম অনুযায়ী, আগে থেকেই পিএফ সদস্যদের নমিনি বা উত্তরাধিকারীর নাম জানিয়ে রাখতে হয়। এর জন্য ছোটাছুটিও করতে হয় না। অনলাইনেই উত্তরাধিকারীর নাম যুক্ত করে দেওয়া যায় অ্যাকাউন্টের সঙ্গে। ইপিএফও অনেক আগেই চাকরিজীবীদের এই বিষয়ে সতর্ক করে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে উত্তরাধিকারীর নাম জানাতে বলেছে।
শুধু উত্তরাধিকারীর নামই নয়, প্রভিডেন্ট ফান্ডের যাবতীয় সুবিধা পেতে হলে অবশ্যই ইউএএন নম্বরের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হয়। এটা বাধ্যতামূলক বলে আগেই ইপিএফও জানিয়েছিল। গত ৩০ সেপ্টেম্বরকে সর্বশেষ দিন বলে ঠিক করে দেওয়া হয়েছিল। এর পরে তা বেড়ে প্রথমে ৩০ নভেম্বর ও পরে ৩১ ডিসেম্বর হয়। সুতরাং, যাঁরা এখনও এই দু’টি কাজ করেননি তাঁদের ডিসেম্বর মাসের মধ্যেই অনলাইনে আধার নম্বর সংযুক্তি এবং উত্তরাধিকারীর নাম নথিভুক্ত করা উচিত।
কোনও চাকরিজীবী প্রভিডেন্ট ফান্ডে জমা টাকা অবসরের সময়ে ব্যবহার করতে পারেন। কিন্তু তাঁর মৃত্যু হয়ে গেলে পরিবারের লোকেরা সেই টাকা পায়। একই সঙ্গে পেনশন ও বিমার টাকাও পরিবারের হাতে যায়। কিন্তু অনেকেই কার হাতে টাকা যাবে, সেটা আগে থাকতে জানান না। এর ফলে বিমার টাকা পেতে অনেক সময় সমস্যা হয়। এই কারণে ইপিএফও জানিয়েছে চাকরিজীবীরা স্ত্রী বা সন্তানদের নাম নথিভুক্ত করে দিন। একজন নয়, চাকরিজীবীরা চাইলে একাধিক উত্তরাধিকারীর নামও যুক্ত করতে পারেন।
ইপিএফও অ্যাকাউন্টের গ্রাহকের অসুস্থতা বা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটলে EDLI স্কিমের আওতায় মনোনীত ব্যক্তি ৭ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন। ইপিএফ ব্যবস্থার সঙ্গে যুক্ত যেকোনও সংস্থার কর্মচারীরাই EDLI স্কীমের সুবিধা পাবেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”