জেলের খাবার মোটে মুখে উঠছে না পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তেল-মশলা ছাড়া খাবারে রুচি নেই। আর তাই রবিবার দুপুরে পাঁঠার মাংস খাওয়ার জন্য ‘আবদার’ জুড়ে বসেন SSC দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতার চাই ব্ল্যাক কফি। কখনও কখনও ড্রাই ফ্রুটসেরও আবদার করছেন তিনি। ইডি সূত্রে খবর,দু’জনেরই শরীর-স্বাস্থ্যের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ডায়েট চার্ট। আর সেই অনুযায়ী খাবার দেওয়া হচ্ছে দু’জনকে।
আরো পড়ুন- SSC Scam: বারাসাতের বস্ত্র বিপনীর মাধ্যমে বাংলাদেশে বিপুল টাকা পাচার? ইডির নজরে সংস্থার মালিক
ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়কে ঘুম থেকে ওঠার পর প্রথমেই দেওয়া হয়, লিকার চা এবং ২টি ক্রিম ক্র্যাকার বিস্কুট। ওটসের খিচুড়ি দেওয়া হচ্ছে প্রাতঃরাশে। ঘণ্টাখানেক পর ডায়েট চার্টে রয়েছে দু’রকমের ফল। সূত্রের খবর, রবিবার দুপুরে নাকি পাঁঠার মাংস ও ভাত খেতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তাঁকে মুরগির মাংস খেতে দেওয়া হয়েছে। এরপর মুসাম্বির রস দেওয়া হয়। সন্ধেয় তেলেভাজা চেয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। তবে পেয়েছেন বিস্কুট। এরপর রাতে দু’টি রুটি এবং তরকারি খেতে দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থকে।

অর্পিতা চট্টোপাধ্যায়ের দৈন্যন্দিন ডায়েট চার্ট থেকেও বাদ পড়েছে যাবতীয় তেল-মশলার খাবার। যদিও বারবার তিনি ড্রাই ফ্রুটস (Dry Fruits) এবং ব্ল্যাক কফি (Black Coffee) খেতে চাইছেন। সেই দাবি মেটাতে মোটেই আগ্রহী নয় ইডি (ED)। জেলে অর্পিতার জন্য ডায়েট চার্ট তৈরি করা হয়েছে। তাঁর মেনুতে রয়েছে, সকালে ঘুম থেকে উঠে চিনি ছাড়া লিকার চা এবং দু’টি ক্রিম ক্র্যাকার বিস্কুট। ব্রেকফাস্টে চারটি ব্রাউন ব্রেড, ডিম সেদ্ধ এবং কলা। এর এক ঘণ্টার মধ্যে অর্পিতাকে দেওয়া হচ্ছে দু’রকমের ফল। এরপর দুপুরের মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি এবং মাছ। সন্ধ্যেবেলা দেওয়া হচ্ছে চা এবং বিস্কুট। ডিনারে দেওয়া হচ্ছে দু’টো রুটি এবং সবজি।
এছাড়াও দু’জনকেই বারবার করে ORS মিশ্রিত জল দেওয়া হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম যাতে হয়, সেদিকেও নজর রাখছে ইডি। যদিও জেলের বিছানায় সেভাবে ঘুম আসছে না কারওই। ফলে কার্যত বিনিদ্র রজনী কাটাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়।


“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব