কলকাতা; পরাক্রম দিবস নাকি দেশনায়ক দিবস! একুশে বিধানসভা ভোটের আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন ঠিক কোন নামে হবে, তা নিয়ে চরমে উঠল রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মজয়ন্তীকে পালন করছে পরাক্রম দিবস নামে, উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার নেতাজি জন্মজয়ন্তী পালন করছে দেশনায়ক দিবস হিসেবে। যে নিয়ে চলতে থাকা বিতর্কের মাঝেই রেড রোডে নেতাজি মূর্তির পাদদেশের বক্তব্য রাখার বিষয়টা নিয়ে কেন্দ্রকে কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী।

নেতাজি জয়ন্তীকে ‘পরাক্রম দিবস’ হিসেবে কেন্দ্রীয় ঘোষণাকে একবার কড়া ভাষায় সমালোচনা করেন মমতা বন্দোপাধ্যায়। তাঁর কথায়, ‘পরাক্রম দিবস কেন? পরাক্রম মানে কী? আমায় একবার জিজ্ঞেস করতে পারতেন। আচ্ছা, আমায় না হয় ছেড়ে দিন, কোন শব্দ ব্যবহার করা উচিত সেটা সুগত বাবুদের জিজ্ঞাসা করতে পারতেন। আমরা এই দিনটি দেশনায়ক দিবস হিসেবে পালন করব’।

ভোটের আগে কলকাতায় মোদীর সফর প্রসঙ্গে নাম না করে এদিন মমতা এও বলেন, ‘আমরা শুধু ভোটের বছর অনুষ্ঠান করি না। এ বছর ১২৫ তম জন্মজয়ন্তী, তাই বড় করে অনুষ্ঠান করা হয়েছে’। উল্লেখ্য, এদিনই কলকাতায় নেতাজি জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতে বিধানসভা নির্বাচনের মুখে নেতাজি আবেগকে সঙ্গে নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”