মালদা- পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক বাইকারোহীর। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম স্বপন কর্মকার(৩৩)।পুরাতন থানার রানী নগর বাড়ি তাঁর। তিনি বুধবার মালদা মানিকচক এলাকায় এসেছিলেন কাজে। সন্ধ্যা সাতটা নাগাদ তিনি নিজের বাইকে বাড়ি ফিরছিলেন। ইংলিশবাজার থানার মিল্কি ও শোভানগরের মাঝামাঝি মাদিয়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে আসা আরও একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারলে ছিটকে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মিল্কি ফাঁড়ির পুলিশ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতলে আনলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। ঘটনার পর ঘাতক গাড়িটি পালায়। পুলিশ তার খোঁজ চালাচ্ছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”