গত ১০ বছর ধরে নৈহাটি পৌরসভা তৃণমূলের দখলে। বর্তমানে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান হলেন অশোক চট্টোপাধ্যায়। কয়েক মাস আগেই নৈহাটি পৌরসভা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। রীতিমত চাকরির ফর্ম ছেড়ে, লিখিত পরীক্ষা নিয়ে, ইন্টারভিউর মাধ্যমে লোক নেওয়া হয়। কয়েক হাজার আবেদনকারী নৈহাটি পৌরসভার চাকরি পরীক্ষার জন্য পরীক্ষা দেয়। কিন্তু বিরোধীদের অভিযোগ সেই সমস্ত আবেদনকারীর চাকরি হওয়া তো দূরের কথা চাকরি হয়েছে কেবল পৌরসভার কাউন্সিলদের আত্মীয়-পরিজনের। চাকরি পরীক্ষায় ব্যাপক দূর্নীতি ও স্বজন পোষণ হয়েছে বলে বিরোধীদের অভিযোগ।
৩১ টি ওয়ার্ডের নৈহাটি পৌরসভায় বাম ও কংগ্রেসের কোন প্রতিনিধিই নেই। লোকসভা নির্বাচনের তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কাউন্সিলররা ই এখানকার প্রধান বিরোধী। আর এই পুরসভায় কর্মী নিয়োগ নিয়ে তারাই প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য অনুযায়ী যে সমস্ত তৃণমূল কাউন্সিলরদের আত্মীয়-পরিজনের চাকরি হয়েছে তারা হলেন পুরপ্রধান প্রধান অশোক চ্যাটার্জির ছেলে অভিজিৎ চ্যাটার্জির, উপ পৌরপ্রধান ভজন মুখার্জীর কন্যা বর্ষা মুখার্জী ও ভাগ্নে কৌশিক চ্যাটার্জির, কাউন্সিলর অঞ্জনা সেনগুপ্তের মেয়ে অনুষ্কা সেন গুপ্তের, নৈহাটির কাউন্সিলর মানুষ পালের ছেলে অভিক পালের, বিজেপি ফেরত কাউন্সিলর অর্পিতা দাসের ভাইয়ের। এছাড়া কাউন্সিলর সুনীল দেবনাথের ছেলেরও চাকরি হয়েছে।
নৈহাটিতে তৃণমূলের প্রধান বিরোধী বিজেপির অভিযোগ নৈহাটি পৌরসভা কর্মী নিয়োগে ব্যাপক দূর্নীতি ও স্বজন পোষণ হয়েছে। তাদের বক্তব্য আগামী পৌরসভা নির্বাচনে মানুষ-এর যোগ্য জবাব দেবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”